চলছে বাংলা লিপিচিত্রের ভার্চ্যুয়াল প্রদর্শনী

১ মার্চ, ২০২২ ২১:৪৭  
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর আএমকে সেন্টারের অনলাইন গ্যালারিতে চলছে বাংলাসহ বিভিন্ন ভাষার লিপিচিত্র প্রদর্শনী। বিভিন্ন শিল্পী আর চারুকলার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলছে এই প্রদর্শনী। এমনিতেই জাপানি আর কোরিয়ানরা তাদের ভাষার টাইপোগ্রাপি ও ক্যালিগ্রাফিতে পটু। আমাদের চোখ আরবি ভাষার ক্যালিগ্রাফি দেখে অভ্যস্ত। কিন্তু সেই অভ্যস্ততার মধ্যে চোখ প্রাশান্তি করে বাংলা ভাষা নিয়ে এ রকম প্রদর্শনী। ভার্চুয়ালি এই প্রদর্শনী চলবে ৪ মার্চ পর্যন্ত। এই ঠিকানায় গিয়ে প্রদর্শনীটি ঘুরে আসতে পারেন আপনিও। বাংলা ভাষার লিপিমালাকে লিপিচিত্রের আকারে উপস্থাপন করার জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী জ্যামিতিক চিত্রগোলকের নাম অনুসারে এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘মণ্ডল’। প্রদর্শনীর কিউরেটর ছিলেন শিহাব রাহমানিয়া। এখানে বিভিন্ন শিল্পীর নিপুণ হাতে করা বাংলা টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি ও লেটারিং ধরনের লিপিচিত্র প্রদর্শিত হচ্ছে। এই ভার্চ্যুয়াল প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে আছেন গোঁসাই পাহলভি, ফাওয়াজ রব, মুজিবুল হক, সিপাহী রেজা, অনির্বাণ দাস, নিয়াজ উদ্দিন আহমেদ, মাসুমা বিনতে পায়েল, সামিউল ইসলাম, আবু আরসেদসহ আরও অনেকে।